আমরা, Aptivest Nexus-এর প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, হালাল উপায়ে সম্পদ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়, এবং দীর্ঘমেয়াদে সদস্য, পরিবার ও সমাজের কল্যাণের লক্ষ্যে এই সংবিধান প্রণয়ন করছি।
আমরা বিশ্বাস করি যে, ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ, দক্ষতা বৃদ্ধি, নেটওয়ারকিং, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শরিয়াহসম্মত ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে বৃহত্তর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
Aptivest Nexus একটি স্বাধীন, অরাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, শরিয়াহ-সম্মত ব্যবসা ও বিনিয়োগভিত্তিক কমিউনিটি, যার উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক সক্ষমতাকে একত্রিত করে টেকসই ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা।
NAME, VISION, MISSION
1.1Name Of The Organization
সংগঠনের নাম: Aptivest Nexus
সংক্ষিপ্ত নাম: ANX
1.2Aptivest Nexus Vision
একটি বিশ্বস্ত, স্বচ্ছ, শরিয়াহ-সম্মত এবং আন্তর্জাতিক মানের ব্যবসা ও বিনিয়োগ কমিউনিটি গড়ে তোলা যেখানে সদস্যরা সম্মিলিতভাবে সম্পদ সৃষ্টি, ব্যবসা উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাবে।
1.3Aptivest Nexus Mission
১. সদস্যদের মধ্যে পুঁজি, জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর মাধ্যমে পেসিভ ইনকামের ব্যবস্থা করা ।
২. সম্মিলিত বিনিয়োগের মাধ্যমে লাভজনক ও টেকসই ব্যবসা প্রতিষ্ঠা করা।
৩. উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একত্রিত করা।
৪. সদস্যদের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে সবাই একত্রে কাজ করা।
৫. শরিয়াহভিত্তিক বিনিয়োগ ও ব্যবসার সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
৬. ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা।
APTIVEST NEXUS LONG TERM OBJECTIVES & FOUNDING PRINCIPLES
2.1Aptivest Nexus Long Term Objectives
১. একটি শক্তিশালী বিনিয়োগ কমিউনিটি গঠন।
২. বিভিন্ন খাতে সফল ব্যবসা প্রতিষ্ঠা।
৩. আন্তর্জাতিক পর্যায়ে সদস্য নেটওয়ার্ক গড়ে তোলা।
৪. একটি Investment Holding Structure তৈরি করা।
৫. সদস্যদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির সুযোগ তৈরি করা।
৬. সদস্যদের জন্য কল্যাণ, শিক্ষা এবং হজ সঞ্চয় ব্যবস্থার উন্নয়ন।
2.2Aptivest Nexus Founding Principles
সকল সিদ্ধান্ত ও লেনদেন প্রমাণভিত্তিক ও যাচাইযোগ্য হবে।
কোনো ব্যক্তি এককভাবে সংগঠনের অর্থ বা সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না।
সমস্ত ব্যবসা ও বিনিয়োগ শরিয়াহর সীমার মধ্যে পরিচালিত হবে।
সংগঠনের দীর্ঘমেয়াদী স্বার্থ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকবে।
সদস্যদের নিকট আর্থিক তথ্য ও রিপোর্ট নিয়মিত উপস্থাপন করতে হবে।
APTIVEST NEXUS ORGANIZATIONAL CULTURE & CORE VALUES
3.1Aptivest Nexus Organizational Culture
১. ভদ্রতা (Courtesy)
২. পারস্পরিক সম্মান (Mutual Respect)
৩. পেশাদারিত্ব (Professionalism)
৪. সত্যবাদিতা (Honesty)
৫. পরামর্শভিত্তিক সিদ্ধান্ত (Consultative Decision-Making)
৬. শেখার মানসিকতা (Learning Mindset)
৭. দায়িত্বশীল আচরণ (Responsible Behavior)
সহজভাবে, Aptivest Nexus-এর সংস্কৃতি হবে - ভদ্রতা, সম্মান, সততা, পেশাদারিত্ব, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত, শেখার আগ্রহ এবং দায়িত্বশীলতা।
3.2Aptivest Nexus Core Values
• Integrity / সততা ও নৈতিকতা।
• Transparency / পূর্ণাঙ্গ স্বচ্ছতা।
• Accountability / জবাবদিহিতা।
• Trust / পারস্পরিক আস্থা।
• Professionalism / পেশাদারিত্ব।
• Innovation / উদ্ভাবনী চিন্তাভাবনা।
• Shariah Compliance / শরিয়াহর প্রতি অঙ্গীকার।
LEGAL STATUS
বর্তমানে Aptivest Nexus একটি প্রাথমিক পর্যায়ের ব্যবসা ও বিনিয়োগভিত্তিক কমিউনিটি হিসেবে সংগঠিত হচ্ছে। যেহেতু সংগঠনটি এখনো কোনো নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম শুরু করেনি এবং ভবিষ্যতে কোন ধরনের ব্যবসা বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়ে এখনো সর্বসম্মত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তাই এই পর্যায়ে Aptivest Nexus কোনো নির্দিষ্ট ব্যবসায়িক আইনি কাঠামোর অধীনে নিবন্ধিত হবে না।
তবে সংগঠনের সদস্যসংখ্যা, কার্যক্রম, মূলধন, ব্যবসায়িক পরিকল্পনা এবং ভবিষ্যৎ উদ্দেশ্য স্পষ্ট ও বাস্তবায়নযোগ্য হওয়ার পর, সাধারণ সদস্যদের সম্মতি এবং প্রয়োজনীয় আইনগত পরামর্শের ভিত্তিতে Aptivest Nexus-কে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটি উপযুক্ত আইনি কাঠামোর অধীনে নিবন্ধিত করা হবে। এই কাঠামো প্রয়োজন ও কার্যক্রমের ধরন অনুযায়ী Private Limited Company, Co-operative Society, Partnership বা অন্য কোনো উপযুক্ত আইনগত কাঠামো হতে পারে।
উক্ত আইনি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সদস্যদের স্বার্থ, সংগঠনের দীর্ঘমেয়াদি লক্ষ্য, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগ কার্যক্রম, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং প্রযোজ্য সরকারি আইন ও বিধিমালা বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, সংগঠনের কার্যক্রম শুরু ও ব্যবসায়িক কাঠামো চূড়ান্ত করার পরবর্তী ১–২ বছরের মধ্যে, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী Aptivest Nexus-এর উপযুক্ত আইনগত নিবন্ধন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এই সংবিধান Aptivest Nexus-এর বর্তমান সাংগঠনিক কাঠামো, নীতি, Governance এবং সদস্যদের পারস্পরিক দায়িত্বের ভিত্তি হিসেবে কার্যকর থাকবে, যতক্ষণ না সংগঠন একটি আনুষ্ঠানিক আইনগত কাঠামোর অধীনে নিবন্ধিত হয়।
ACTIVEST NEXUS MEMBERSHIP POLICY
5.1Aptivest Nexus Membership Development Objective
Aptivest Nexus ভবিষ্যতে একটি শক্তিশালী, পেশাদার ও টেকসই Business & Investment Organization হিসেবে গড়ে উঠতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য সংগঠনটি বিভিন্ন যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন সদস্যদের একটি ভারসাম্যপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে আগ্রহী।
Aptivest Nexus বিশেষভাবে এমন মেধাবী, সৎ, দায়িত্বশীল ও সম্ভাবনাময় তরুণদের খুঁজে নিতে চায়, যারা ভবিষ্যতে সংগঠনের Governing Body, Board of Directors অথবা বিভিন্ন নেতৃত্বের পর্যায়ে দায়িত্ব গ্রহণ করে সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
একইসঙ্গে, আর্থিকভাবে সক্ষম ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, প্রযুক্তিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদেরও Aptivest Nexus-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্য থাকবে। প্রত্যেক সদস্যের আর্থিক অবদান, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং নেতৃত্বের সক্ষমতা সংগঠনের জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে।
Aptivest Nexus-এর লক্ষ্য শুধুমাত্র সদস্যসংখ্যা বৃদ্ধি করা নয়; বরং এমন একটি যোগ্য, বৈচিত্র্যময় ও সক্ষম সদস্যভিত্তি (Capable & Diverse Membership Base) গড়ে তোলা, যেখানে প্রত্যেক সদস্য নিজ নিজ যোগ্যতা ও সামর্থ্যের মাধ্যমে সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখতে পারবেন এবং সম্মিলিতভাবে Aptivest Nexus-কে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি Business & Investment Organization হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
5.2Activest Nexus Membership Eligibility
Membership Nature: Aptivest Nexus-এর সদস্যপদ হবে সম্মান, দায়িত্ব, আস্থা এবং আর্থিক প্রতিশ্রুতির বিষয়। সদস্যপদ শুধুমাত্র অর্থ প্রদানের মাধ্যমে অর্জিত হবে না; বরং চরিত্র, চিন্তাধারা, সততা, দায়িত্ববোধ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য থাকা আবশ্যক।
Aptivest Nexus-এর সদস্য হতে হলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:
১. আবেদনকারীকে সৎ, দায়িত্বশীল এবং ভালো সামাজিক পরিচিতিসম্পন্ন হতে হবে।
২. আবেদনকারীকে হালাল আয় ও শরিয়াহসম্মত বিনিয়োগের নীতিতে বিশ্বাসী হতে হবে।
৩. আবেদনকারীকে Aptivest Nexus-এর Constitution, Governance Policy এবং Investment Policy মেনে চলতে সম্মত হতে হবে।
৪. আবেদনকারীকে মাসিক Monthly Capital Contribution প্রদানে সক্ষম হতে হবে।
৫. আবেদনকারী কোনো প্রতারণা, অর্থ আত্মসাৎ, অবৈধ ব্যবসা, সুদভিত্তিক ক্ষতিকর কার্যক্রম বা সংগঠনের মর্যাদা নষ্টকারী কাজে জড়িত থাকলে সদস্যপদের অযোগ্য বলে বিবেচিত হবে।
৬. Aptivest Nexus-এর সাধারণ সদস্যপদে অংশগ্রহণের নির্ধারিত বয়সসীমা ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত। তবে কোনো অভিভাবক চাইলে ১৮ বছরের কম বয়সী তার সন্তান বা আইনগতভাবে নির্ভরশীল শিশুকে Aptivest Nexus-এর সঙ্গে যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপ্রাপ্তবয়স্ক সদস্যের পক্ষে তার আইনগত অভিভাবক বা অনুমোদিত প্রতিনিধি সংগঠনের নির্ধারিত দায়িত্ব, শর্ত ও নীতিমালা মেনে চলবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সদস্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন। অপ্রাপ্তবয়স্ক সদস্য সাধারণ সদস্যদের মতো পূর্ণ ভোটাধিকার বা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের অধিকার ভোগ করবেন না। তবে সংগঠনের অনুমোদিত কাঠামো অনুযায়ী তিনি Honorary Member হিসেবে স্বীকৃতি পেতে এবং আইনসম্মতভাবে শেয়ার, মূলধন বা অনুমোদিত বিনিয়োগে অংশগ্রহণ করতে পারবেন, যদি তা প্রযোজ্য আইন ও সংগঠনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অপ্রাপ্তবয়স্ক সদস্য ১৮ বছর পূর্ণ করার পর Aptivest Nexus-এর নির্ধারিত নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ সদস্য হিসেবে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্যতা পূরণ সাপেক্ষে ভোটাধিকারসহ অন্যান্য সদস্য অধিকার লাভ করবেন।
5.3Aptivest Nexus Membership Categories
যেসব সদস্য Aptivest Nexus প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে যুক্ত হয়ে সংগঠনের ধারণা, কাঠামো, ফান্ড, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে ভূমিকা রাখবেন, তারা Founding Members হিসেবে স্বীকৃত হবেন।
General Member মূলত সবাই, যারা সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্যপদ গ্রহণ করবেন, মাসিক Monthly Capital Contribution প্রদান করবেন এবং সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন, তারা General Members হিসেবে গণ্য হবেন। General Members থেকেই আক্টিভ, মেধাবি, শিক্ষিত, পরিশ্রমি, বিশেষ কোনো কাজে গুণ সম্পন্ন সদস্য Board of Director আসার জন্য Eligibility হতে পারে ।
যেসব সদস্য সাধারণ মাসিক অবদানের বাইরে নির্দিষ্ট কোনো প্রকল্প বা ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করবেন, তারা সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষেত্রে Investment Members হিসেবে গণ্য হবেন। Investor সাধারণত ভোটাধিকার পাবেন না, যদি না Board of Directors বিশেষভাবে অনুমোদন করে। Aptivest nexus এর যে কোনো সদস্য চাইলে PROJECT-BASED INVESTOR বা বিশেষ প্রকল্পে অতিরিক্ত বিনিয়োগ করতে পারবেন।
যারা সরাসরি বিনিয়োগকারী না হয়েও জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, ধর্মীয় পরামর্শ, আইনি সহায়তা, প্রযুক্তি, ব্যবসা বা ব্যবস্থাপনা বিষয়ে অবদান রাখবেন, তারা প্রয়োজন হলে Advisory হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন।
APTIVEST NEXUS MEMBERSHIP RIGHT & LIMITATION
6.1Founding Members Right
Aptivest Nexus-এর ভিত্তি মজবুত করার জন্য Founding Structure সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। প্রথম পর্যায়ে সংগঠন গঠন, সংবিধান অনুমোদন, প্রাথমিক ফান্ড সংগ্রহ, সদস্য নির্বাচন এবং Board of Directors গঠনের সাথে যুক্ত সদস্যগণ Founding Members হিসেবে গণ্য হবেন। Founding Members আজীবন Founder Status বহন করবেন। এই মর্যাদা সম্মানসূচক এবং ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে থাকবে। Founding Members Annual General Meeting-এ বিশেষ মতামত প্রদানের অধিকার রাখবে । সংগঠনের বড় কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার ও Aptivest Nexus-এর ইতিহাস, ভিশন ও মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার অধিকার থাকবে ।
6.2Founder Limitations
Founder Status কোনো স্থায়ী ক্ষমতা, একক নিয়ন্ত্রণ বা আজীবন সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রদান করবে না। Aptivest Nexus গণতান্ত্রিক, স্বচ্ছ এবং সদস্যভিত্তিক পরিচালনা নীতিতে চলবে। Founding Members সম্মানিত হবেন, কিন্তু সংগঠন কোনো ব্যক্তি বা ছোট গোষ্ঠীর ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকবে না।
6.3General Members Right
Aptivest Nexus শুধুমাত্র একটি বিনিয়োগ গ্রুপ বা চাঁদাভিত্তিক সংগঠন নয়; এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক, বিনিয়োগ ও নেতৃত্বভিত্তিক কমিউনিটি। এখানে একজন সদস্য শুধু অর্থ জমা দেন না, বরং একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অংশীদার হন, যেখানে পুঁজি, জ্ঞান, অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং সুযোগ একত্রিত করা হয়। এই কমিউনিটির প্রতিটি সদস্য সম্মান, স্বচ্ছতা এবং ন্যায্যতার ভিত্তিতে নিজের মতামত প্রকাশ, ভোট প্রদান, ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিনিয়োগের সুযোগ মূল্যায়নের অধিকার রাখেন। সদস্যরা শুধু আর্থিক অংশীদার নন; তারা একটি ক্রমবর্ধমান নেটওয়ার্কের অংশ, যেখানে ব্যবসায়ী, পেশাজীবী, উদ্যোক্তা, প্রবাসী এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ মানুষ একে অপরের কাছ থেকে শেখার ও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে । আমাদের লক্ষ্য শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভ অর্জন নয়; বরং দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টি, নতুন ব্যবসা গড়ে তোলা, উদ্যোক্তা তৈরি করা, সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নির্মাণ করা। আমরা চাই Aptivest Nexus এমন একটি পরিবারে পরিণত হোক, যেখানে বিশ্বাস থাকবে, জবাবদিহিতা থাকবে, সুযোগ থাকবে, এবং সবাই একসাথে উন্নতির পথে এগিয়ে যাবে।
6.4General Members Limitation
Aptivest Nexus এমন একটি বিনিয়োগ কমিউনিটি, যেখানে অর্থের পাশাপাশি আস্থা, জবাবদিহিতা এবং পেশাদার ব্যবস্থাপনাকে সমান গুরুত্ব দেওয়া হয়। আমরা অবাস্তব লাভের প্রতিশ্রুতি দিই না; বরং গবেষণাভিত্তিক সিদ্ধান্ত, স্বচ্ছ হিসাব, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং বাস্তব ব্যবসার মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির সুযোগ প্রদান করি। একজন বিনিয়োগকারী এখানে শুধু বিনিয়োগ করেন না, বরং একটি বিশ্বাসযোগ্য ও ক্রমবর্ধমান ব্যবসায়িক নেটওয়ার্কের অংশীদার হন। Aptivest Nexus-এর সদস্যরা সংগঠনের অংশীদার হলেও সংগঠনের স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার্থে কিছু সীমাবদ্ধতা মেনে চলতে হবে। কোনো সদস্য এককভাবে সংগঠনের পক্ষে আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন না, অনুমোদন ছাড়া কোনো চুক্তি, বিনিয়োগ বা প্রতিশ্রুতি দিতে পারবেন না এবং সংগঠনের নাম ব্যক্তিগত ব্যবসা বা স্বার্থে ব্যবহার করতে পারবেন না। সদস্যদের গোপনীয় তথ্য, আর্থিক তথ্য ও অভ্যন্তরীণ আলোচনা বাইরে প্রকাশ করা যাবে না। সকল সদস্যকে সংবিধান, নীতিমালা এবং সংখ্যাগরিষ্ঠের বৈধ সিদ্ধান্তকে সম্মান করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য থাকা সত্ত্বেও সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সুনাম রক্ষা করা প্রত্যেক সদস্যের দায়িত্ব ।
6.5Investor Right
Aptivest Nexus এমন একটি বিনিয়োগ কমিউনিটি, যেখানে অর্থের পাশাপাশি আস্থা, জবাবদিহিতা এবং পেশাদার ব্যবস্থাপনাকে সমান গুরুত্ব দেওয়া হয়। আমরা অবাস্তব লাভের প্রতিশ্রুতি দিই না; বরং গবেষণাভিত্তিক সিদ্ধান্ত, স্বচ্ছ হিসাব, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং বাস্তব ব্যবসার মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির সুযোগ প্রদান করি। একজন বিনিয়োগকারী এখানে শুধু বিনিয়োগ করেন না, বরং একটি বিশ্বাসযোগ্য ও ক্রমবর্ধমান ব্যবসায়িক নেটওয়ার্কের অংশীদার হন।
6.6Investor Limitation
Aptivest Nexus কোনো সুদভিত্তিক বা গ্যারান্টিযুক্ত রিটার্ন প্রদানকারী প্রতিষ্ঠান নয়। এটি একটি শরিয়াহ-সম্মত ব্যবসা ও বিনিয়োগ কমিউনিটি, যেখানে লাভের সম্ভাবনার পাশাপাশি ব্যবসায়িক ঝুঁকিও বিদ্যমান। আমরা কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিই না; বরং গবেষণা, বিশ্লেষণ, স্বচ্ছতা এবং পেশাদার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির চেষ্টা করি। তাই প্রত্যেক বিনিয়োগকারীকে এই নীতিতে সম্মত থাকতে হবে যে প্রকৃত ব্যবসায় যেমন লাভের সুযোগ থাকে, তেমনি ক্ষতির সম্ভাবনাও থাকে; এবং উভয় ক্ষেত্রেই ন্যায্যতা, স্বচ্ছতা ও শরিয়াহর নীতি অনুসরণ করা হবে।
GOVERNANCE STRUCTURE, FOUNDING COUNCIL, GENERAL ASSEMBLY & BOARD OF DIRECTORS
7.1Governance Philosophy ( সংগঠন পরিচালনার মূল দর্শন )
Aptivest Nexus বিশ্বাস করে যে, একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠে শক্তিশালী নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্যের উপর। সংগঠনের কোনো ব্যক্তি, পরিবার, গ্রুপ বা প্রতিষ্ঠাতা সদস্য এককভাবে Aptivest Nexus-এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে না। Aptivest Nexus পরিচালিত হবে: Accountability, Transparency, Collective Decision Making, Professional Governance, Shariah Compliance এই পাঁচটি নীতির ভিত্তিতে।
7.2Founding Council — ফাউন্ডিং কাউন্সিল
Aptivest Nexus-এর প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে Founding Council (ফাউন্ডিং কাউন্সিল) গঠিত হবে। Founding Council সংগঠনের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ, Vision, Mission, মৌলিক নীতি, সাংগঠনিক কাঠামো এবং দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ Advisory ও Guiding Body হিসেবে ভূমিকা পালন করবে।
Founding Council-এর প্রতিষ্ঠাতা সদস্যগণ হলেন:
১. আসমাউল হোসেন খান
২. রাহাত বিন হোসেন
৩. মোহাম্মদ কাউসার হোসেন
৪. মোহাম্মদ জুয়েল রানা
৫. রাফায়াত হোসেন
৬. মারুফ হোসেন খান
৭. জাকিরুল ইসলাম
৮. ইকবাল হোসেন
৯. ফিরোজ আল মামুন
১০. আশরফুল আলম
Founding Council Aptivest Nexus-এর একটি Advisory ও Guiding Body হিসেবে কাজ করবে। Founding Council কোনো Executive Authority হিসেবে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে না এবং কোনো Founder এককভাবে সংগঠনের অর্থ, সম্পদ, প্রশাসন বা সিদ্ধান্ত গ্রহণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন না। Founding Council-এর ভূমিকা হবে সংগঠনের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও দীর্ঘমেয়াদি Vision রক্ষা করা এবং প্রয়োজনে General Assembly ও Board of Directors-কে পরামর্শ প্রদান করা। সংগঠনের নির্বাহী ও দৈনন্দিন পরিচালনাগত ক্ষমতা Constitution অনুযায়ী General Assembly ও Board of Directors-এর নির্ধারিত কাঠামোর অধীন থাকবে।
7.3General Assembly ( সাধারণ সদস্য পরিষদ )
Aptivest Nexus-এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ, যা Aptivest Nexus এর প্রতিটি সক্রিয় সদস্য নিয়ে গঠিত হবে। এটি সংগঠনের প্রকৃত সদস্যভিত্তিক মালিকানা ও সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের কাঠামো হিসেবে কাজ করবে। General Assembly-এর মতামত ও অনুমোদনের ভিত্তিতে Board of Directors নির্বাচিত ও প্রয়োজনে অপসারণ করা হবে। এছাড়া সংবিধান সংশোধন, বার্ষিক রিপোর্ট ও অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন, বড় বিনিয়োগের অনুমোদন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন ও সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা General Assembly-এর থাকবে।
7.4Board of Director ( পরিচালনা পর্ষদ )
সংগঠনের দৈনন্দিন নীতিগত ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ( ১০-১৫ ) সদস্যের Board of Directors থাকবে। Board সদস্যরা সংগঠনের মালিক নয়। তারা সদস্যদের পক্ষে দায়িত্ব পালন করবে। Board of Directors সকল General Members এবং Founding Members-এর কাছে জবাবদিহি থাকবে। Board কোনো বড় আর্থিক সিদ্ধান্ত, বিনিয়োগ, সম্পদ ক্রয়, ঋণ, চুক্তি বা ঝুঁকিপূর্ণ প্রকল্প সদস্যদের অনুমোদন ছাড়া গ্রহণ করতে পারবে না।
অ্যাক্টিভিস্ট নেক্সাসের বোর্ড অব ডিরেক্টর হিসেবে এমন ব্যক্তিদের নির্বাচিত করা হবে, যারা সৎ, শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, সামাজিকভাবে সম্মানিত এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। प्रার্থীর নেতৃত্বের যোগ্যতা, সাংগঠনিক কাজে আগ্রহ, ব্যবসায়িক বা নতুন উদ্যোগের ধারণা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা বিশেষভাবে বিবেচনা করা হবে। সংগঠনের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে পূর্ণকালীন (Full-Time) দায়িত্ব পালনের মানসিকতাও থাকতে হবে। যোগ্য সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে বোর্ড অব ডিরেক্টর নির্বাচন ও দায়িত্ব প্রদান করা হবে।
BOARD OF DIRECTORS POSITION, PERIOD & RESPONSIBILITY
8.1Board of Directors Position
১. Chairman — চেয়ারম্যান / সভাপতি
২. Vice Chairman — ভাইস চেয়ারম্যান / সহ-সভাপতি
৩. Chief Executive Officer (CEO) — প্রধান নির্বাহী কর্মকর্তা
৪. Chief Operating Officer (COO) — প্রধান পরিচালন কর্মকর্তা
৫. Chief Financial Officer (CFO) — প্রধান আর্থিক কর্মকর্তা
৬. Chief Growth Officer (CGO) — প্রধান প্রবৃদ্ধি ও সম্প্রসারণ কর্মকর্তা
৭. Director of Strategy & Innovation — কৌশল ও উদ্ভাবন পরিচালক
৮. Chief Technology Officer (CTO) — প্রধান প্রযুক্তি কর্মকর্তা
৯. Chief Shariah Advisor — প্রধান শরিয়াহ উপদেষ্টা
১০. Board Secretary - বোর্ড সচিব
১১. Chief Legal Counsel — প্রধান আইন উপদেষ্টা
১২. Director of Internal Audit & Risk — অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি পরিচালক
8.2Term of the Board of Directors
Board of Directors এর মেয়াদ: 2 Years থাকবে। একজন Board Member পুনরায় নির্বাচিত হতে পারবেন। তবে একই ব্যক্তি একটানা ৩ মেয়াদের বেশি একই পদে থাকতে পারবেন না, যদি না General Assembly বিশেষ অনুমোদন প্রদান করে।
8.3Board Of Director Responsibilities
Board of Directors সংগঠনের সর্বোচ্চ নির্বাহী ও নীতিনির্ধারণী পদটিতে থাকবেন Chairmen।
Chairman হচ্ছেন Board-এর প্রধান এবং Aptivest Nexus-এর Strategic Leader। Responsibilities: ১. দীর্ঘমেয়াদী ভিশন নির্ধারণ। ২. Board Meetings পরিচালনা করা। ৩. গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে নেতৃত্ব প্রদান। ৪. বাহ্যিক প্রতিনিধিত্ব। ৫. সংকটকালীন নেতৃত্ব। ৬. Governance নিশ্চিত করা।
Vice Chairman হলেন Chairman-এর সহায়ক এবং বিকল্প নেতৃত্ব। Responsibilities: ১. Chairman-কে সহায়তা করা। ২. Chairman অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করা। ৩. Board Oversight-এ অংশগ্রহণ। ৪. Internal Coordination করা।
CEO হলো Aptivest Nexus-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। Responsibilities: ১. Board-এর সিদ্ধান্ত বাস্তবায়ন। ২. সংগঠনের সামগ্রিক কার্যক্রম তদারকি। ৩. কমিটিগুলোর সমন্বয়। ৪. সদস্য যোগাযোগ। ৫. নতুন উদ্যোগ বাস্তবায়ন। ৬. মাসিক রিপোর্ট উপস্থাপন। (CEO Board-এর অনুমোদিত কার্যক্রম বাস্তবায়ন করতে পারবেন।)
COO হলো Operations Leader। Responsibilities: ১. প্রকল্প বাস্তবায়ন। ২. ব্যবসা পরিচালনা। ৩. কর্মক্ষমতা পর্যবেক্ষণ। ৪. Project Monitoring ৫. SOP Development ৬. Risk Tracking।
CFO হলো Aptivest Nexus-এর অর্থনৈতিক অভিভাবক। Responsibilities: ১. Financial Management ২. Budget Planning ৩. Capital Records ৪. Member Accounts ৫. Cash Flow Monitoring ৬. Financial Reporting ৭. Investment Tracking। Special Duty প্রতি মাসে: Fund Balance, Investments, Profit/Loss, Cash Position রিপোর্ট প্রকাশ করতে হবে। Restrictions: CFO এককভাবে বোর্ডকে না জানিয়ে টাকা স্থানান্তর করতে পারবেন না, ফান্ড ব্যবহার করতে পারবেন না, অবৈধভাবে হিসাব পরিবর্তন করতে পারবেন না।
CGO-এর মূল কাজ Growth & Expansion। Responsibilities: ১. Invite new members (নতুন সদস্য সংগ্রহ ও সদস্যভিত্তি সম্প্রসারণ) ২. Strategic Partnerships (কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা সম্পর্ক গড়ে তোলা) ৩. Network Building (মূল্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি ও সম্প্রসারণ করা) ৪. Community Development (সদস্যদের দক্ষতা বা স্কিল বাড়াতে ভুমিকা রাখা) ৫. Member Retention (সদস্য ধরে রাখা ও সদস্য সন্তুষ্টি বৃদ্ধি) ৬. International Expansion Opportunities (আন্তর্জাতিক সম্প্রসারণ ও বৈশ্বিক সুযোগ অনুসন্ধান)।
এই পদটি Aptivest Nexus-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্ভাবনের জন্য। Responsibilities: ১. নতুন ব্যবসার সুযোগ খোঁজা ২. Startup Evaluation ৩. Market Research ৪. Innovation Planning ৫. Future Industry Analysis ৬. Long-Term Strategy Development।
প্রধান তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি কর্মকর্তা (CTO) সংগঠনের সকল প্রযুক্তিগত অবকাঠামো, তথ্য নিরাপত্তা, ডিজিটাল সিস্টেম, প্রযুক্তি উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রমের নেতৃত্ব প্রদান করবেন। Responsibilities: 1. Database Management 2. Cyber Security 3. Website Development 4. Digital Documentation 5. Digital Marketing Support 6. Data Backup 7. Technology Strategy 8. Digital Transformation 9. Automation System 10. Technological advice।
Aptivest Nexus সম্পূর্ণ শরিয়াহভিত্তিক নীতিতে পরিচালিত হবে। এই নীতি বাস্তবায়নের জন্য Shariah Advisor থাকবে। Responsibilities: ১. ব্যবসার শরিয়াহসম্মততা যাচাই। ২. চুক্তি পর্যালোচনা। ৩. বিনিয়োগ অনুমোদন। ৪. হালাল-হারাম বিষয়ক মতামত। ৫. জাকাত ও কল্যাণ তহবিল বিষয়ে পরামর্শ।
Board Secretary হলেন Aptivest Nexus-এর Board of Directors-এর প্রধান প্রশাসনিক ও নথিপত্র সমন্বয়কারী কর্মকর্তা। Board-এর সভা, সিদ্ধান্ত, নথিপত্র, যোগাযোগ এবং Governance কার্যক্রম সুশৃঙ্খল ও যথাযথভাবে সংরক্ষণ ও পরিচালনায় Board Secretary গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
Chief Legal Counsel হলেন পরিচালনা পর্ষদের প্রধান আইনি অভিভাবক। Responsibilities: ১. বাণিজ্যিক চুক্তিপত্র ও দলিলের লিগ্যাল ড্রাফটিং ও ভেটিং ২. ভূমি ও রিয়েল এস্টেট মালিকানা স্বত্ব তল্লাশি ৩. প্রাতিষ্ঠানিক আইনগত নিবন্ধন ও আরজেএসসি কমপ্লায়েন্স ৪. সাংবিধানিক আইনি সুরক্ষাদান ৫. আইনি ঝুঁকি নিরসন।
Director of Internal Audit & Risk হলেন পরিচালনা পর্ষদের স্বাধীন নিরীক্ষক। Responsibilities: ১. ট্রেজারি ও ব্যাংকিং লেনদেনের অভ্যন্তরীণ অডিট সম্পাদন ২. প্রকল্পভিত্তিক বাজেট ও ব্যয়ের স্বচ্ছতা যাচাই ৩. অনুচ্ছেদ ২২ অনুযায়ী ঝুঁকি বিশ্লেষণ ও মূল্যায়ন ৪. অডিট কমিটির সাথে এজিএমে রিপোর্ট পেশ ৫. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণ।
MONTHLY CAPITAL CONTRIBUTION
9.1Initial Contribution Amount
প্রাথমিকভাবে প্রত্যেক সক্রিয় সদস্য মাসিক ৫,০০০ টাকা Monthly Capital Contribution প্রদান করবেন।
9.2Change of Contribution
ভবিষ্যতে সংগঠনের প্রয়োজন, সদস্যদের সক্ষমতা এবং ফান্ড বৃদ্ধির লক্ষ্য অনুযায়ী Monthly Capital Contribution বৃদ্ধি বা পরিবর্তন করা যাবে। এ ধরনের পরিবর্তনের জন্য General Members-এর সংখ্যাগরিষ্ঠ সম্মতি এবং Board of Directors-এর অনুমোদন প্রয়োজন হবে।
9.3Nature of Contribution
Monthly Capital Contribution সাধারণ চাঁদা নয়; এটি সদস্যের সংগঠনে মূলধনভিত্তিক অবদান হিসেবে বিবেচিত হবে। এই অবদান ভবিষ্যৎ বিনিয়োগ, ব্যবসা গঠন, রিজার্ভ ফান্ড এবং অনুমোদিত প্রকল্পে ব্যবহৃত হবে।
9.4Payment Discipline
১. সদস্যকে প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে অবদান প্রদান করতে হবে।
২. ধারাবাহিকভাবে ৩ মাস বিলম্ব হলে সতর্কবার্তা প্রদান করা হবে।
৩. ধারাবাহিক ৪ মাস অবদান না দিলে ২০০ টাকা করে জরিমানা করা হবে ।
৪. ছয় মাসের বেশি অনিয়ম হলে Board সদস্যপদ বাতিল বা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিতে পারবে।
9.5Financial Record
প্রতিটি সদস্যের অবদান পৃথক Member Capital Account-এ হিসাবভুক্ত থাকবে। প্রত্যেক সদস্য বছরে অন্তত ২ বার নিজের অবদান, লাভ, ক্ষতি, রিজার্ভ এবং মোট অবস্থানের হিসাব দেখার অধিকার রাখবেন। Aptivest Nexus-এর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রত্যেক সদস্যের জন্য পৃথক Capital Account সংরক্ষণ করা হবে।
9.6Capital Database & Ownership
প্রতিটি সদস্যের নামে একটি হিসাব থাকবে, যেখানে থাকবে:
১. মোট জমাকৃত মূলধন।
২. প্রকল্পভিত্তিক বিনিয়োগ।
৩. লাভের অংশ।
৪. ক্ষতির অংশ।
৫. রিজার্ভে রাখা অংশ।
৬. উত্তোলন বা ফেরত প্রদান।
9.7Ownership Basis
সদস্যের মালিকানা বা আর্থিক অংশ তার প্রকৃত জমাকৃত মূলধন, অনুমোদিত প্রকল্পভিত্তিক বিনিয়োগ এবং প্রযোজ্য লাভ-ক্ষতির হিসাবের ভিত্তিতে নির্ধারিত হবে।
9.8No Unrecorded Ownership
কোনো মৌখিক প্রতিশ্রুতি, বন্ধুত্ব, ব্যক্তিগত সম্পর্ক বা অনানুষ্ঠানিক কথাবার্তা মালিকানা প্রমাণ হিসেবে গণ্য হবে না। শুধুমাত্র লিখিত, স্বাক্ষরিত এবং হিসাবভুক্ত রেকর্ড বৈধ হিসেবে বিবেচিত হবে।
PROFIT - LOSS DISTRIBUTION POLICY & GROWTH PHASE
Aptivest Nexus বিশ্বাস করে, একটি সফল Business & Investment Organization শুধুমাত্র মূলধনের মাধ্যমে গড়ে ওঠে না; এর জন্য প্রয়োজন সময়, শ্রম, গবেষণা, পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা, অভিজ্ঞতা ও ধারাবাহিক পরিশ্রম।
10.1Founding Council Profit Share
Aptivest Nexus-এর Founding Council-এর সদস্যগণ সংগঠন প্রতিষ্ঠা, সাংগঠনিক কাঠামো তৈরি, সদস্য সংগ্রহ ও সমন্বয়, ব্যবসায়িক পরিকল্পনা, গবেষণা, নীতি প্রণয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তি তৈরিতে উল্লেখযোগ্য সময়, শ্রম, জ্ঞান ও ব্যক্তিগত সুযোগ ব্যয় করবেন।
তারা নিজেদের ব্যক্তিগত ব্যবসা, চাকরি ও অন্যান্য পেশাগত কার্যক্রমের পাশাপাশি Aptivest Nexus-এর জন্য সময় ও শ্রম প্রদান করবেন। এই দীর্ঘমেয়াদি প্রতিষ্ঠাকালীন অবদানের ন্যায্য স্বীকৃতি হিসেবে Founding Council সম্মিলিতভাবে Net Profit-এর ১০% Founder Profit Share পাবে।
10.2Board of Directors Profit Share
Board of Directors-এর সদস্যরা Aptivest Nexus-এর দৈনন্দিন পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা, গবেষণা, নতুন সুযোগ অনুসন্ধান, সদস্যদের সমন্বয়, সিদ্ধান্ত বাস্তবায়ন, ব্যবসা পরিচালনা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নিয়মিত সময় ও শ্রম প্রদান করবেন।
অনেক Board Member-কে তাদের ব্যক্তিগত ব্যবসা, চাকরি বা অন্যান্য পেশাগত কাজ থেকে সময় বের করে Aptivest Nexus-এর জন্য কাজ করতে হতে পারে। বিশেষ করে Full-Time বা Substantially Active ভূমিকার ক্ষেত্রে তাদের ব্যক্তিগত আয় ও সুযোগের একটি অংশ ত্যাগ করে সংগঠনের উন্নয়নে কাজ করতে হবে।
এই সক্রিয় দায়িত্ব, সময়, শ্রম, দক্ষতা ও কার্যকর অবদানের স্বীকৃতি হিসেবে Board of Directors কোনো Fixed Salary গ্রহণ করবে না; বরং সংগঠন লাভজনক হলে Net Profit-এর ১০% থেকে সর্বোচ্চ ২০% পর্যন্ত Board Profit Share পাওয়ার যোগ্য হবে।
Board Profit Share সদস্য হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ হারে প্রদান করা হবে না; বরং দায়িত্ব, কার্যকর অবদান, সময়, নেতৃত্ব ও কর্মদক্ষতার ভিত্তিতে অনুমোদিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
10.3General Members Profit Distribution
Founding Council-এর ১০% এবং Board of Directors-এর অনুমোদিত ১০–২০% Profit Share বাদ দেওয়ার পর অবশিষ্ট ৭০–৮০% Net Profit General Members ও অন্যান্য Eligible Capital Members-এর মধ্যে তাদের Recorded Capital Contribution/Ownership অনুযায়ী বণ্টন করা হবে। এর ফলে সাধারণ সদস্যরা সংগঠনের দৈনন্দিন পরিচালনায় সরাসরি কাজ না করেও তাদের মূলধনের ভিত্তিতে ব্যবসার লাভে অংশগ্রহণের সুযোগ পাবেন।
10.4Profit & Loss Principle
Aptivest Nexus কোনো সদস্যকে Guaranteed Profit প্রদান করবে না। প্রকৃত Net Profit অর্জিত হলেই নির্ধারিত নীতিমালা অনুযায়ী Profit Distribution হবে। ব্যবসায় Net Loss হলে কোনো Profit Share প্রদান করা হবে না এবং প্রযোজ্য Capital Ownership অনুযায়ী Loss বহন করা হবে। ব্যবসায় Net Loss হলে Founding Council কোনো Profit Share পাবে না এবং অন্যান্য Capital Members-এর মতো নিজ নিজ Capital অনুযায়ী প্রযোজ্য Loss বহন করবে।
প্রতিটি ক্ষতির ক্ষেত্রে Board of Directors Loss Report তৈরি করতে ও General Assembly কে রিপোর্ট জমাদানে বাধ্য থাকবে। যদি ক্ষতি হয়: ১. প্রতারণা, ২. অর্থ আত্মসাৎ, ৩. অবহেলা, ৪. অনুমতি ছাড়া বিনিয়োগ, ৫. গোপন চুক্তি, ৬. ব্যক্তিগত স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ এর কারণে, তাহলে দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ ক্ষতির জন্য জবাবদিহি থাকবে।
10.5Distribution Framework
Net Profit = ১০০%
• Founding Council → ১০%
• Board of Directors → ১০–২০%
• General Members & Eligible Capital Members সবাই মিলে → ৭০–৮০%
(Board ১০% নিলে Members পাবেন ৮০% এবং Board ২০% নিলে Members পাবেন ৭০%)।
10.6Growth Phase — প্রথম ৩ থেকে ৫ বছর
Aptivest Nexus-এর প্রতিষ্ঠার পর প্রথম ৩ থেকে ৫ বছরকে “Growth Phase” হিসেবে বিবেচনা করা হবে। এই সময়ে সংগঠনের প্রধান লক্ষ্য হবে Capital Growth, Fund Accumulation, Business Expansion এবং Long-Term Asset Creation।
Growth Phase চলাকালীন সংগঠন থেকে কোনো Founder Profit Share, Board Profit Share বা General Member Profit Distribution করা হবে না। সংগঠনের অর্জিত Net Profit মূলত ব্যবসা সম্প্রসারণ, নতুন ব্যবসা ও প্রকল্পে বিনিয়োগ, Reserve Fund গঠন এবং দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে পুনঃবিনিয়োগ (Reinvestment) করা হবে।
তবে বিশেষ কোনো প্রয়োজন বা পরিস্থিতিতে Profit Distribution-এর প্রয়োজন হলে তা General Assembly-এর অনুমোদন এবং প্রযোজ্য নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। Growth Phase শেষ হওয়ার পর Aptivest Nexus-এর আর্থিক সক্ষমতা, ব্যবসার পরিমাণ, Capital Base এবং ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে Profit Distribution কার্যকর করা হবে।
EXIT POLICY
Aptivest Nexus থেকে কোনো সদস্য বের হতে চাইলে সেটি লিখিত, স্বচ্ছ এবং হিসাবভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।
11.1Voluntary Exit
কোনো সদস্য স্বেচ্ছায় বের হতে চাইলে তাকে লিখিতভাবে Exit Application জমা দিতে হবে।
11.2Settlement Period
Exit Application অনুমোদনের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সদস্যের হিসাব নিষ্পত্তির চেষ্টা করা হবে।
11.3Ongoing Project Limitation
যদি সদস্যের অর্থ কোনো চলমান প্রকল্প, ব্যবসা, সম্পদ, জমি, স্টক বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে যুক্ত থাকে, তাহলে সেই অংশ প্রকল্প শেষ হওয়া, বিক্রি হওয়া বা হিসাব চূড়ান্ত হওয়ার পর নিষ্পত্তি করা হবে।
11.4Cash Availability
Aptivest Nexus সদস্যকে অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে, তবে সংগঠনের তারল্য, চলমান দায় এবং প্রকল্পের বাস্তব অবস্থার ভিত্তিতে ফেরতের সময় নির্ধারণ করা হবে।
11.5Exit Valuation
সদস্য বের হওয়ার সময় তার হিসাব নির্ধারিত হবে:
১. জমাকৃত মূলধন
২. প্রযোজ্য লাভ
৩. প্রযোজ্য ক্ষতি
৪. রিজার্ভে তার অংশ
৫. চলমান প্রকল্পে আটকে থাকা অংশ
৬. কোনো জরিমানা বা বকেয়া থাকলে তা বাদ দিয়ে
11.6No Sudden Withdrawal
কোনো সদস্য হঠাৎ করে সংগঠন থেকে সম্পূর্ণ অর্থ উত্তোলনের দাবি করতে পারবেন না, যদি তার অর্থ ব্যবসা বা বিনিয়োগে ব্যবহৃত থাকে।
11.7Group Exit Protection
যদি একসাথে একাধিক সদস্য বের হতে চান, তাহলে Board of Directors সদস্যদের ন্যায্যতা বজায় রেখে ধাপে ধাপে Settlement Plan তৈরি করতে পারবে, যাতে সংগঠন আর্থিক সংকটে না পড়ে।
DEATH & SUCCESSION POLICY
কোনো সদস্যের মৃত্যু হলে তার আর্থিক অধিকার তার মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারীর কাছে হস্তান্তরযোগ্য হবে।
12.1Nominee Requirement
প্রত্যেক সদস্যকে সদস্যপদ গ্রহণের সময় অন্তত ১ জন Nominee উল্লেখ করতে হবে।
12.2Nominee Role
Nominee সংগঠনের কাছে যোগাযোগের বৈধ ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। তবে চূড়ান্ত মালিকানা ও উত্তরাধিকার প্রযোজ্য আইন এবং শরিয়াহভিত্তিক উত্তরাধিকার নীতির আলোকে বিবেচিত হবে।
12.3Settlement After Death
সদস্যের মৃত্যুর পর:
১. তার Capital Account বন্ধ করা হবে না; বরং Freeze করে হিসাব প্রস্তুত করা হবে।
২. Board, CFO এবং Audit Committee যৌথভাবে হিসাব তৈরি করবে।
৩. Nominee/উত্তরাধিকারীর সাথে যোগাযোগ করা হবে।
৪. চলমান প্রকল্প থাকলে প্রযোজ্য হিসাব অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
12.4Transfer Option
উত্তরাধিকারী চাইলে এবং Board অনুমোদন দিলে সদস্যের অংশ নতুন সদস্যপদ বা Capital Holding হিসেবে চালিয়ে যেতে পারবেন।
APTIVEST NEXUS MEMBER’S INDIVIDUAL RIGHTS & RESPONSIBILITIES
13.1Individual Rights
প্রত্যেক সক্রিয় সদস্যের অধিকার থাকবে:
১. সংগঠনের সভায় অংশগ্রহণ করা।
২. মতামত প্রদান করা।
৩. নির্ধারিত শর্তে ভোট প্রদান করা।
৪. নিজের হিসাব দেখার অধিকার।
৫. বিনিয়োগ প্রস্তাব দেওয়ার অধিকার।
৬. লাভ-ক্ষতির রিপোর্ট জানার অধিকার।
৭. সংগঠনের নীতি পরিবর্তনে মতামত দেওয়ার অধিকার।
৮. ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন থেকে বের হওয়ার অধিকার।
13.2Individual Responsibilities
প্রত্যেক সদস্যের দায়িত্ব থাকবে:
১. সময়মতো Monthly Capital Contribution প্রদান।
২. সংগঠনের Constitution ও Policy মানা।
৩. গোপনীয়তা রক্ষা করা।
৪. ভুল তথ্য, গুজব বা বিভ্রান্তি না ছড়ানো।
৫. ব্যক্তিগত স্বার্থের আগে সংগঠনের স্বার্থ বিবেচনা করা।
৬. অনুমতি ছাড়া Aptivest Nexus-এর নাম ব্যবহার না করা।
৭. কোনো আর্থিক বা ব্যবসায়িক অনিয়ম দেখলে Board কে জানানো।
৮. Shariah Compliance বজায় রাখা।
SUSPENSION & TERMINATION OF MEMBERSHIP
14.1Misconduct Investigation Policy
যদি কোনো সদস্য বা কর্মকর্তা অনিয়ম করেন বলে অভিযোগ আসে, তাহলে তদন্ত হবে।
প্রক্রিয়া: ১. লিখিত অভিযোগ ২. প্রাথমিক যাচাই ৩. তদন্ত কমিটি ৪. আত্মপক্ষ সমর্থনের সুযোগ ৫. রিপোর্ট ৬. সিদ্ধান্ত ৭. আপিলের সুযোগ
14.2Sanctions & Disciplinary Action ( শাস্তিমূলক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা )
অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা হতে পারে:
১. মৌখিক সতর্কতা
২. লিখিত সতর্কতা
৩. সাময়িক স্থগিত
৪. পদ থেকে অপসারণ
৫. সদস্যপদ বাতিল
৬. ক্ষতিপূরণ দাবি
৭. আইনি ব্যবস্থা
14.3Termination ( সদস্যপদ বাতিল )
সদস্যপদ স্থগিত বা বাতিল করা যাবে নিম্নলিখিত কারণে:
১. ধারাবাহিকভাবে Monthly Capital Contribution না দেওয়া।
২. প্রতারণা, অর্থ আত্মসাৎ বা দুর্নীতি।
৩. সংগঠনের গোপন তথ্য ফাঁস করা।
৪. হারাম বা অবৈধ ব্যবসায় Aptivest Nexus-এর নাম ব্যবহার করা।
৫. সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করা।
৬. Board বা সাধারণ সভার বৈধ সিদ্ধান্ত অমান্য করা।
৭. সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা।
14.4Due Process ( যথাযথ প্রক্রিয়া )
কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে:
১. লিখিত অভিযোগ থাকবে।
২. সংশ্লিষ্ট সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
৩. Audit & Compliance Committee তদন্ত করতে পারবে।
৪. Board সিদ্ধান্ত দেবে।
৫. গুরুতর ক্ষেত্রে সাধারণ সদস্যদের অনুমোদন নেওয়া হবে।
CONFIDENTIALITY & NON-DISCLOSURE ( গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা )
Aptivest Nexus-এর সদস্যরা সংগঠনের ব্যবসায়িক তথ্য, আর্থিক রিপোর্ট, সদস্য তালিকা, বিনিয়োগ পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন এবং অভ্যন্তরীণ আলোচনা গোপন রাখবেন।
অনুমতি ছাড়া কোনো তথ্য, স্ক্রিনশট, মিটিং রেকর্ড, ডকুমেন্ট বা আর্থিক রিপোর্ট বাইরের কারও কাছে প্রকাশ করা যাবে না।
এই নীতি সদস্যপদ শেষ হওয়ার পরও প্রযোজ্য থাকবে।
CONFLICT OF INTEREST POLICY ( স্বার্থের সংঘাত নীতিমালা )
যদি কোনো সদস্য, Board Member বা কমিটির সদস্যের ব্যক্তিগত ব্যবসা, আত্মীয়স্বজনের ব্যবসা বা ব্যক্তিগত আর্থিক স্বার্থ Aptivest Nexus-এর কোনো বিনিয়োগ সিদ্ধান্তের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে Conflict of Interest ঘোষণা করতে হবে।
16.1Disclosure
সংশ্লিষ্ট ব্যক্তি লিখিতভাবে জানাবেন যে উক্ত সিদ্ধান্তে তার ব্যক্তিগত স্বার্থ আছে।
16.2Voting Restriction
যার ব্যক্তিগত স্বার্থ জড়িত, তিনি আলোচনায় তথ্য দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত ভোটে অংশ নিতে পারবেন না।
16.3Violation
Conflict of Interest গোপন করলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।
BOARD MEETINGS
Board Meeting প্রতি মাসে অন্তত ১ বার অনুষ্ঠিত হবে। মাসিক Board Meeting বৈধ হওয়ার জন্য Board of Director ৭০% এবং Founding Council থেকে ৩০% উপস্থিতি থাকতে হবে ।
17.1Annual General Meeting (AGM)
প্রতি বছর অন্তত ১টি Annual General Meeting (AGM) অনুষ্ঠিত হবে।
AGM Agenda: ১. বার্ষিক রিপোর্ট ২. আর্থিক প্রতিবেদন ৩. Audit Report ৪. Board Performance Review ৫. Strategic Plan ৬. প্রশ্নোত্তর ৭. নির্বাচন (যদি প্রযোজ্য হয়)
17.2Extraordinary General Meeting ( জরুরি সাধারণ সভা )
জরুরি পরিস্থিতিতে Extraordinary General Meeting (EGM) আহ্বান করা যাবে।
VOTING
Aptivest Nexus-এ আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি নয় নীতিই হবে সর্বোচ্চ। তাই আমাদের ভোটিং ব্যবস্থা ‘One Member, One Vote’ নীতির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। একজন সদস্য বেশি টাকা বিনিয়োগ করেছেন আরেকজন কম বিনিয়োগ করেছেন এই কারণে কারও ভোটের মূল্য বেশি বা কম হবে না। প্রত্যেক সক্রিয় সদস্য সমান মর্যাদা ও সমান ভোটাধিকার ভোগ করবেন। গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন, নেতৃত্ব নির্বাচন, বড় বিনিয়োগ, সংবিধান সংশোধন বা সংগঠনের ভবিষ্যৎ সম্পর্কিত বড় সিদ্ধান্তগুলো সম্মিলিত আলোচনা ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে গ্রহণ করা হবে। এর ফলে Aptivest Nexus কোনো ব্যক্তি, পরিবার বা ছোট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নয়; বরং সকল সদস্যের অংশগ্রহণ, মতামত ও আস্থার ভিত্তিতে পরিচালিত হবে।
REMOVAL OF BOARD MEMBER & SUCCESSION & CONTINUITY
19.1Removal Of Board Member
নিম্নলিখিত কারণে Board Member অপসারণ করা যেতে পারে:
১. দুর্নীতি
২. অর্থ আত্মসাৎ
৩. প্রতারণা
৪. গুরুতর শৃঙ্খলাভঙ্গ
৫. স্বার্থের সংঘাত গোপন করা
৬. দীর্ঘমেয়াদী নিষ্ক্রিয়তা / অপারগতা
৭. সংবিধান লঙ্ঘন
19.2Succession & Continuity
কোনো Board Member পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে বা অযোগ্য ঘোষিত হলে Board অস্থায়ীভাবে Replacement নিয়োগ করতে পারবে। পরবর্তী General Assembly-তে তা অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে।
INVESTMENT POLICY
Aptivest Nexus দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কোনো একক ব্যবসা, ব্যক্তি, শিল্পখাত বা আয়ের উৎসের উপর নির্ভরশীল থাকবে না। সংগঠন সর্বদা বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র্য (Diversification) বজায় রাখার নীতি অনুসরণ করবে, যাতে একটি খাতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলেও সামগ্রিক কার্যক্রম ও সদস্যদের স্বার্থ সুরক্ষিত থাকে।
এই নীতির আলোকে Aptivest Nexus প্রয়োজন, সুযোগ, দক্ষতা এবং শরিয়াহসম্মততার ভিত্তিতে বিভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে, অ্যাক্টিভিস্ট নেক্সাস সংগৃহীত মাসিক মোট সদস্য অবদানের (Monthly Total Contribution) ৩০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত অর্থ জমি (Land) অথবা বাণিজ্যিক জমি/সম্পত্তি (Commercial Land/Property) ক্রয় বা বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহার করবে । বাকি ৫০% থেকে ৭০ % স্টাটার্প বা নিম্ন লিখিত খাতে ইনভেস্টমেন করতে পারে:
• কৃষি ও কৃষিভিত্তিক উদ্যোগ (Agriculture & Agro Business)
• রিয়েল এস্টেট ও সম্পদ উন্নয়ন (Real Estate & Property Development)
• ভ্রমণ ও পর্যটন (Travel & Tourism)
• প্রযুক্তি ও ডিজিটাল সেবা (Technology & Digital Services)
• ই-কমার্স ও অনলাইন ব্যবসা (E-Commerce)
• আমদানি-রপ্তানি ও বাণিজ্য (Trading & Commerce)
• সেবাভিত্তিক ব্যবসা (Service-Based Businesses)
• শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন (Education & Training)
• লজিস্টিকস ও সাপ্লাই চেইন (Logistics & Supply Chain)
• অন্যান্য শরিয়াহ-সম্মত ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় খাত।
INVESTMENT PRINCIPLE
Aptivest Nexus-এর কোনো কমিটি, কর্মকর্তা বা উপদেষ্টা এককভাবে সংগঠনের অর্থ, সম্পদ, বিনিয়োগ বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। proposals আসার পর সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে Review → Verification → Approval → Documentation এই চার ধাপের মাধ্যমে।
RISK MANAGEMENT POLICY
Aptivest Nexus কোনো বিনিয়োগ বা ব্যবসায় প্রবেশের আগে ঝুঁকি মূল্যায়ন করবে।
ঝুঁকির ধরন:
১. Financial Risk
২. Market Risk
৩. Operational Risk
৪. Legal Risk
৫. Shariah Compliance Risk
EMERGENCY DECISION FRAMEWORK
জরুরি পরিস্থিতিতে: Chairman, VC, CEO, CFO মিলে অস্থায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। তবে ৭ দিনের মধ্যে Board-এর অনুমোদন নিতে হবে।
BANK ACCOUNT POLICY
Aptivest Nexus-এর সকল অর্থ ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হবে।
ব্যাংক হিসাব সংগঠনের নামে হতে হবে। অর্থ উত্তোলন বা স্থানান্তরের জন্য:
ন্যূনতম 3 জন অনুমোদিত স্বাক্ষরকারী প্রয়োজন হবে।
PERIODIC CONSTITUTION REVIEW
প্রতি ২ বছরে একবার Constitution Review Session আয়োজন করা হবে।
উদ্দেশ্য: সংবিধান যুগোপযোগী আছে কিনা তা মূল্যায়ন করা।
নিম্নোক্ত পক্ষগুলো সংবিধান সংশোধনের প্রস্তাব দিতে পারবে:
১. Board of Directors
২. Founder Council
৩. Strategic Leadership Council
৪. Active Members-এর অন্তত ১০%
DISSOLUTION APPROVAL
বিশেষ কারণে সংগঠন বিলুপ্তির প্রয়োজন হলে 75% Active Members এর অনুমোদন প্রয়োজন হবে। বিলুপ্তির সিদ্ধান্ত হলে Dissolution Committee গঠন করা হবে।
সম্ভাব্য সদস্য:
১. Founding Council
২. General Assembly
৩. Member Representatives
SETTLEMENT OF LIABILITIES
বিলুপ্তির আগে:
সকল দেনা, সকল চুক্তিগত দায়, কর্মচারী পাওনা, ট্যাক্স সহ সকল দেনা পরিশোধের পর অবশিষ্ট সম্পদ সদস্যদের মধ্যে বণ্টন করা হবে।
INTELLECTUAL PROPERTY
Aptivest Nexus-এর নাম, লোগো, ডকুমেন্ট, সিস্টেম, ব্র্যান্ড সংগঠনের সম্পদ হিসেবে গণ্য হবে।
OFFICIAL LANGUAGE
সংগঠনের অফিসিয়াল ভাষা: বাংলা এবং ইংরেজি হতে পারে। কোনো বিরোধ হলে অনুমোদিত অফিসিয়াল সংস্করণ প্রাধান্য পাবে।
CONTINUITY PRINCIPLE
ব্যক্তি পরিবর্তিত হতে পারে।
Board পরিবর্তিত হতে পারে।
Founder পরিবর্তিত হতে পারে।
কিন্তু Aptivest Nexus-এর Mission, Values এবং Purpose টিকে থাকবে।
Final Constitutional Declaration
আমরা, Aptivest Nexus-এর সদস্যবৃন্দ, এই Constitution-এর মাধ্যমে একটি স্বচ্ছ, শরিয়াহসম্মত, জবাবদিহিমূলক, পেশাদার এবং দীর্ঘমেয়াদী Business & Investment Community গঠনের অঙ্গীকার করছি।